Nepal Flash Flood | নেপালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৩ ভারতীয়! সুসংবাদ জানালো বিদেশমন্ত্রক

Saturday, September 5 2026, 5:22 am
Nepal Flash Flood | নেপালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৩ ভারতীয়! সুসংবাদ জানালো বিদেশমন্ত্রক
highlightKey Highlights

বিপর্যস্ত নেপালের ত্রিশূলী বাজার থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন ভারতীয় উদ্ধার হয়েছেন।


বন্যা বিধ্ধস্ত নেপালে জোরকদমে চলছে উদ্ধারকাজ। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, বিপর্যস্ত নেপালের ত্রিশূলী বাজার থেকে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে রয়েছে ৫ বছরের এক শিশুও। তাঁদের নাম অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার ও সমর্থ অভিজিৎ পওয়ার। এখনও পর্যন্ত মোট ১৬৯ ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজের সংখ্যা ২৭৫। রণধীর জয়সওয়াল ওই পোস্টে জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে নেপাল দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File