Nepal Flash Flood | নেপালের বন্যায় নিখোঁজ ঈশা ফাউন্ডেশনের পুণ্যার্থীরা! উদ্ধারকাজে নামতে চান সদগুরু!

Thursday, August 27 2026, 5:31 am
Nepal Flash Flood | নেপালের বন্যায় নিখোঁজ ঈশা ফাউন্ডেশনের পুণ্যার্থীরা! উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
highlightKey Highlights

সদগুরু আরও জানিয়েছেন, তাঁর সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রয়োজনে উদ্ধারকাজে শামিল হতে পারেন। তাঁরা সর্বতোভাবে প্রস্তুত।


বুধবার সকালে ভোলকোশী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভয়াবহ হড়পা বান নেপালে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর, সেতু, যানবাহন। গ্রামের পর গ্রাম চলে জলের নিচে। নিখোঁজ হাজার হাজার মানুষ। গতকাল সদগুরু জানিয়েছিলেন তাঁর সংস্থা কৈলাস সফর শেষ করে ফিরছিলেন ৭৭ পুণ্যার্থী। বন্যার পর তাঁদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিবাসন অফিসে যাঁরা ছিলেন তাঁদের সাথেও আর যোগাযোগ করা যায়নি। সদগুরু জানিয়েছেন, তাঁর সংগঠনের স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে শামিল হতে প্রস্তুত। প্রশাসনিক অনুমতি পেলেই কাজে নেমে পড়বেন বলেও জানিয়েছেন সদগুরু। উল্লেখ্য, ঈশা ফাউন্ডেশনের ৭৪৩ জন পুণ্যার্থী এখনও তিব্বতে রয়েছেন। ১৪৮ জন রয়েছেন নেপালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File