Nepal Flash Flood | অবশেষে খোঁজ মিললো ২ বাঙালির! এখনও নিখোঁজ ৩৭, নেপালে উদ্ধারকারী টিম পাঠাতে চান মুখ্যমন্ত্রী

Saturday, August 29 2026, 4:22 am
Nepal Flash Flood | অবশেষে খোঁজ মিললো ২ বাঙালির! এখনও নিখোঁজ ৩৭, নেপালে উদ্ধারকারী টিম পাঠাতে চান মুখ্যমন্ত্রী
highlightKey Highlights

নিখোঁজ ৩৯ জনের মধ্যে ২ জনের খোঁজ মিলেছে বলে শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


গত ২৬ আগস্ট, বুধবার নেপালে ভয়াবহ বিপর্যয়ে নিখোঁজ হাজার হাজার মানুষ। নিখোঁজ ৩৯ জন বাঙালির মধ্যে ২ জনের খোঁজ মিলেছে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘আমাদের রাজ্য থেকে অফিশিয়ালি ৩৯ জন নিখোঁজ ছিল। ২ জনের সঙ্গে ফোনে যোগাযোগ করা গিয়েছে। তাঁরা বসিরহাট থেকে নেপাল বেড়াতে গিয়েছিলেন। বাকি ৩৭ জনের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করতে পারিনি আমরা। আমি বিদেশমন্ত্রকের কাছে অনুমতি চেয়েছি, একটা টিম আমরা ওখানে পাঠাতে চাই। তাতে একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি র‌্যাঙ্কের একজন পুলিশ অফিসার, একজন আইএএস থাকবেন। অনুমতি পেলেই এই টিম কাঠমাণ্ডু রওনা দেবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File