Nepal Earthquake | হড়পা বানের পরেই ভূমিকম্প, ফের বিপর্যস্ত নেপাল-তিব্বত! বাড়ছে আশঙ্কা
Friday, August 28 2026, 4:22 am

Key Highlightsহড়পা বানের পর দিনই ভূমিকম্প নেপালে। বৃহস্পতিবার এই কম্পন অনুভূত হয়েছে তিব্বতেও।
ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে বিপর্যস্ত নেপাল। বৃহস্পতিবার বিকাল অবধি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জন। এই পরিস্থিতিতে ভূমিকম্প নেপালে। বৃহস্পতিবার নেপাল এবং তিব্বত দুই জায়গাতেই যে কম্পন হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাত্রি ৯টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয় নেপালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.২। ভারতীয় সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ৪.৯ মাত্রা ভূমিকম্প হয়েছিল তিব্বতে। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কী না তা এখনও জানা যায়নি।


