Nepal Airlines | জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে ভারতের ভুল মানচিত্র প্রকাশ, বিতর্ক বাড়তেই ক্ষমা চাইলো নেপাল এয়ারলাইন্স!
Thursday, April 30 2026, 1:00 pm

Key Highlightsজম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছিল নেপালের বিমান সংস্থা ‘নেপাল এয়ারলাইন্স’।
জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছিল নেপালের বিমান সংস্থা ‘নেপাল এয়ারলাইন্স’। সেই 'নেটওয়ার্ক ম্যাপ' ঘিরে বিতর্ক বাড়তেই নিজেদের ভুলের জন্য বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চেয়ে নেয় নেপাল এয়ারলাইন্স। এমনকি বিতর্কিত সেই মানচিত্রটি সোশ্যাল মিডিয়া থেকে মুছেও ফেলে নেপাল এয়ারলাইন্স। ক্ষমা চেয়ে নেপাল এয়ারলাইন্সের জারি করা বিবৃতিতে বলা হয়, 'আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সম্প্রতি একটি নেটওয়ার্ক ম্যাপ শেয়ার করা হয়েছিল এবং তাতে ত্রুটি থাকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেই ম্যাপটিতে আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত এমন ভুল ছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।'
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- পাকিস্তান
- ভারত
- জম্মু-কাশ্মীর


