WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা-রোহান, বিয়ের পর প্রথম করওয়া চৌথ পালন জনপ্রিয় গায়িকা নেহা কক্করের।
Friday, November 6 2020, 7:17 am

Key Highlightsদিল্লির গুরুদ্বারে সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। গুরুদ্বারে বিয়ের পর দিল্লি এবং পঞ্জাবে নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের পরপর দুটি রিসেপশনের আসর বসে। বিয়ের পর এবার তাঁর প্রথম করওয়া চৌথ, লাল রঙের সালওয়ার কামিজে সেজে স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করেন নেহা। স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে করওয়া চৌথ পালনের সময় হাসিখুসি মুখে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে পোশাক পরতে দেখা যায় রোহনপ্রীত সিংকেও। নিজের ইনস্টাগ্রামে প্রথম করওয়া চৌথ পালনের ছবি শেয়ার করেন নেহা কক্কর।
- Related topics -
- সেলিব্রিটি
- নেহা কাক্কর
- করওয়া চৌথ
- বলিউড
- রোহনপ্রীত সিং


