NEET-UG Result 2026 | প্রকাশ্যে নিট-ইউজির ফল, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন
Friday, July 17 2026, 5:56 am

Key Highlights২০ লক্ষের বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে পাশ করেছেন ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী। পাশের নিরিখে এগিয়ে রয়েছেন মেয়েরা।
বৃহস্পতিবার সন্ধে নাগাদ নিট-ইউজির ফল (Neet-UG Exam 2026) প্রকাশ করল এনটিএ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিট ইউ-জি পরীক্ষা ৭২০-র মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী। এবারের পরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন পঞ্জবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল। রেজাল্ট দেখতে পড়ুয়াদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যেতে হবে। হোমপেজে পৌঁছে ‘NEET UG 2026 Result’ লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিটে ক্লিক করলেই স্ক্রিনে পড়ুয়াদের স্কোরবোর্ড দেখা যাবে।


