NEET-UG Exam 2026 | এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র আসবে আকাশপথে! দায়িত্বে ভারতীয় বায়ুসেনা
Friday, May 29 2026, 5:09 am

Key Highlightsপ্রশ্নপত্র যাতে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া যায়, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনাকে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ৩ মে-র নিট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। ২১ জুন ফের নিট পরীক্ষা হবে। সূত্রের খবর, এবার পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তায় থাকছে খোদ ভারতীয় বায়ুসেনা। জুন মাসের আবহাওয়ার কথা মাথায় রেখে এবার প্রশ্নপত্র পৌঁছে দেবে খোদ বায়ুসেনা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, “আগে যে কাজ ডাক বিভাগ করত, এবার সেই কাজে ভারতীয় বায়ুসেনাও সহযোগিতা করবে। যাতে সমস্ত বিষয় বিবেচনা করে প্রশ্নপত্র নির্দিষ্ট সময়ে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার আয়োজনে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।”
- Related topics -
- দেশ
- নিট পরীক্ষা
- ভারতীয় বায়ুসেনা
- শিক্ষা
- ভারত
- পরীক্ষা বাতিল
- পরীক্ষা


