NEET UG-2026 | NEET UG-র প্রশ্নফাঁসে পুলিশের জালে আরও ১, ধৃত পুনের বোটানির শিক্ষক
Saturday, May 16 2026, 3:16 pm

Key Highlightsজানা গিয়েছে, বোটানি (Botany) ও জ়ুলজির (Zoology) যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে নিটের, তার পিছনে ছিলেন এই পুনের শিক্ষক।
NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে শনিবার আরেক লেকচারারকে গ্রেপ্তার করল সিবিআই। অভিযুক্ত মনীষা গুরুনাথ মানধারে বোটানির শিক্ষক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)তে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। গত ৫-৬ বছর তিনি NTA-এর পক্ষে NEET -এর প্রশ্নপত্র তৈরির কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, এপ্রিল মাসে তিনি নিজের কোচিং ক্লাসে ছাত্রছাত্রীদের বোটানি ও জুলজির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করে নিতে বলেছিলেন তিনি। প্রশ্নগুলোর বেশিরভাগই ৩ মে অনুষ্ঠিত হওয়া মূল পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সঙ্গে হুবহু মিলে গিয়েছিল।
- Related topics -
- দেশ
- নিট পরীক্ষা
- পরীক্ষা
- গ্রেফতার
- শিক্ষার্থী
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষা
- স্ক্যাম
- পুনে
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা


