NEET UG-2026 | NEET UG-র প্রশ্নফাঁসে পুলিশের জালে আরও ১, ধৃত পুনের বোটানির শিক্ষক

Saturday, May 16 2026, 3:16 pm
NEET UG-2026 | NEET UG-র প্রশ্নফাঁসে পুলিশের জালে আরও ১, ধৃত পুনের বোটানির শিক্ষক
highlightKey Highlights

জানা গিয়েছে, বোটানি (Botany) ও জ়ুলজির (Zoology) যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে নিটের, তার পিছনে ছিলেন এই পুনের শিক্ষক।


NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে শনিবার আরেক লেকচারারকে গ্রেপ্তার করল সিবিআই। অভিযুক্ত মনীষা গুরুনাথ মানধারে বোটানির শিক্ষক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)তে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। গত ৫-৬ বছর তিনি NTA-এর পক্ষে NEET -এর প্রশ্নপত্র তৈরির কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, এপ্রিল মাসে তিনি নিজের কোচিং ক্লাসে ছাত্রছাত্রীদের বোটানি ও জুলজির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করে নিতে বলেছিলেন তিনি। প্রশ্নগুলোর বেশিরভাগই ৩ মে অনুষ্ঠিত হওয়া মূল পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সঙ্গে হুবহু মিলে গিয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File