NEET | নিট বিতর্কে কড়া কেন্দ্র, ডাক্তারির প্রবেশিকায় দেখা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও!

Thursday, July 2 2026, 3:43 pm
NEET | নিট বিতর্কে কড়া কেন্দ্র, ডাক্তারির প্রবেশিকায় দেখা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও!
highlightKey Highlights

মূলত কোচিং সেন্টারগুলির রমরমা থামানো এবং পড়ুয়াদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই নতুন পদক্ষেপ করা হতে পারে।


ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে নিট (NEET), জেইই (JEE)-র মতো কোর্স নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্র। সূত্রের খবর, এবার থেকে শুধু প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরই নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া নম্বরেও ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, “কোনও কোর্সে ভর্তিতে বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশও গুরুত্ব দেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে স্কুলের পাঠক্রমও প্রবেশিকা পরীক্ষার অংশ হয়। প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে কোচিং সেন্টার, একাধিকবার প্রচেষ্টার উপরে নির্ভরশীলতা কমাতে এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষার দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File