NEET Paper Leak | ৫-১০ বছরের জেল, ১০ কোটি টাকারও বেশি জরিমানা! প্রধানমন্ত্রীর কঠোর আইনের প্রতিশ্রুতি দেওয়ার পরই বড় পদক্ষেপ কেন্দ্রের!

Friday, July 24 2026, 10:35 am
NEET Paper Leak | ৫-১০ বছরের জেল, ১০ কোটি টাকারও বেশি জরিমানা! প্রধানমন্ত্রীর কঠোর আইনের প্রতিশ্রুতি দেওয়ার পরই বড় পদক্ষেপ কেন্দ্রের!
highlightKey Highlights

নিটের সঙ্গে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বড় পদক্ষেপের পথে কেন্দ্র সরকার।


নিটের সঙ্গে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বড় পদক্ষেপের পথে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে লাইভ ভিডিয়োতে কঠোর আইনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই বর্তমান Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এ সংশোধন এনে শাস্তির মাত্রা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রের খবর, নতুন সংশোধনীতে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের জন্য ৫ থেকে ১০ বছরের কারাবাস হতে পারে।জরিমানার হতে পারে সর্বোচ্চ ১০ কোটি টাকা। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের পরিকল্পনাও করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File