NEET paper leak | নিশ্ছিদ্র নিট! কী কী পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন ফাঁস রুখতে? সাফ জানালো কেন্দ্র

Wednesday, August 19 2026, 5:48 pm
NEET paper leak | নিশ্ছিদ্র নিট! কী কী পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন ফাঁস রুখতে? সাফ জানালো কেন্দ্র
highlightKey Highlights

কেন্দ্র জানিয়েছে, একাধিক স্তরে থাকছে কড়া নিরাপত্তা। যে গাড়িতে করে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে, সেখানে থাকবে জিপিএস।


নিটের প্রশ্নফাঁসের ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিলো মোদী সরকার। কেন্দ্র সূত্রে খবর, এবার থেকে যে গাড়িতে করে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে, সেখানে থাকবে জিপিএস। প্রশ্ন তৈরির দায়িত্বে থাকবেন একাধিক মডারেটর। চূড়ান্ত প্রশ্নপত্রে কী কী প্রশ্ন থাকবে, পরীক্ষার আগে সেটা কোনও মডারেটরই জানবেন না। পরীক্ষার আগে এনটিএ-র সদর দপ্তর, আঞ্চলিক কার্যালয়-সহ বিভিন্ন জায়গায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে একটি পেশাদার সংস্থাকে দায়িত্ব দেয়া হবে। এর জন্য সাড়ে সাত কোটি টাকার দরপত্র ডেকেছে এনটিএ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File