NEET Paper Leak Case | নিট প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ CBI-এর!

Wednesday, July 29 2026, 5:59 am
NEET Paper Leak Case | নিট প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ CBI-এর!
highlightKey Highlights

প্রশ্নপত্র প্রস্তুতকারী থেকে শুরু করে ‘সুবিধাভোগী’ পরীক্ষার্থী পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের উৎস ও গতিপথ শনাক্ত করা গিয়েছে। সব মিলিয়ে পুরো চক্রটিই উন্মোচিত করে ফেলেছে তারা।


নিট প্রশফাঁস মামলায় নয়া মোড়। এবার ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দাখিল করা এই চার্জশিটে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, প্রমাণ লোপাট এবং ‘দুর্নীতি প্রতিরোধ আইন’ ও ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’-এর মতো নানা ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সপক্ষে ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথিপত্র এবং ৪৩টি বস্তুগত প্রমাণের উপরে ভিত্তি করেই এই চার্জশিট তৈরি করা হয়েছে। চার্জশিটে উল্লেখিত ১৩ জন অভিযুক্ত আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্ভবত বুধবার এই মামলার শুনানি হতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File