NEET 2026 | নিট পরীক্ষার ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই মিলে গেল, ফাঁস ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন?

Monday, May 11 2026, 10:59 am
NEET 2026 | নিট পরীক্ষার ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই মিলে গেল, ফাঁস ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন?
highlightKey Highlights

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা-নিট (NEET 2026) এর আসল প্রশ্নপত্রর সঙ্গে মিলে গেল পড়ুয়াদের হাতে থাকা প্রাকটিস প্রশ্নপত্র!


ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা-নিট (NEET 2026) এর আসল প্রশ্নপত্রর সঙ্গে মিলে গেল পড়ুয়াদের হাতে থাকা প্রাকটিস প্রশ্নপত্র! রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রের খবর, গত ৩ মে হয়ে যাওয়া নিট পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই গেস পেপারের সঙ্গে মিলে গিয়েছে। পরীক্ষা হওয়ার আগেই ছাত্র-ছাত্রীদের হাতে এই প্রশ্নপত্র ছিল। সূত্রের খবর, ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকাতে বিক্রি হয়েছে এই প্রশ্নপত্র। এবার নিছকই ওই প্রশ্নপত্র এতটা মিলে গিয়েছে নাকি সত্যিই পরীক্ষার আগে পেপার লিক হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File