Neeraj Yadav | বিষাক্ত খাবার খেয়েছিলেন সোনাজয়ী প্যারা অ্যাথলিট নীরজ! মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

Key Highlightsরহস্যমৃত্যু এশিয়ান প্যারা গেমসে ৩ বার সোনাজয়ী প্যারা ক্রীড়াবিদ নীরজ যাদবের।
ক্রীড়াজগতে শোকের ছায়া। রহস্যমৃত্যু এশিয়ান প্যারা গেমসে ৩ বার সোনাজয়ী প্যারা ক্রীড়াবিদ নীরজ যাদবের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্স দলের কোচ এস সত্যনারায়ণ। পুলিশ সূত্রে খবর, প্রথমে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার দিল্লিতে নিজের বাড়িতে বিষাক্ত পদার্থ খাওয়ার ফলে ওই জ্যাভেলিন থ্রোয়ারের মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দিল্লির একটি হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত চলছে। উত্তরপ্রদেশের ছেলে নীরজ মাত্র ৭ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। প্যারা-অ্যাথলেটিক্সে যোগ দিয়ে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে সোনা জেতেন নীরজ। ২০২৩ সালে চিনের হ্যাংঝোউতে আয়োজিত এশিয়ান গেমসে জ্যাভলিন ও ডিসকাস – দুই বিভাগেই সোনা জেতেন নীরজ। চলতি মাসের শুরুতে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে তিনি ডোপিং এর জন্য ব্যান হয়ে যান তিনি। ওই ঘটনার পর নাকি তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
- Related topics -
- খেলাধুলা
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- খেলোয়াড়
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- সোনা জয়ী


