Neeraj Chopra | নতুন উদ্যমে ট্র্যাকে ফিরছেন ‘সোনার ছেলে’ নীরজ, খরচ দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

Thursday, February 12 2026, 5:36 pm
Neeraj Chopra | নতুন উদ্যমে ট্র্যাকে ফিরছেন ‘সোনার ছেলে’ নীরজ, খরচ দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক
highlightKey Highlights

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অন্তর্ভুক্ত মিশন অলিম্পিক সেল জানিয়েছে, এই সময়ে নীরজের পুরো খরচ বহন করবে তারা।


পুরনো কোচ ইয়ান জেলেজনিকে বরখাস্ত করেছেন নীরজ চোপড়া। এবার নয়া কোচ নিয়ে নতুন উদ্যমে অনুশীলনে ফিরতে চলেছেন নীরজ চোপড়া। নতুন ফিজিওথেরাপিস্টকে টিমে নিয়েছেন তিনি। এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে অনুশীলন করবেন নীরজ। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় নীরজের অনুশীলনের যাবতীয় খরচ মেটাবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অন্তর্ভুক্ত মিশন অলিম্পিক সেল। ট্রেনিংয়ের খরচ, জিম, মাঠ, দক্ষিণ আফ্রিকায় নীরজের থাকা, বিমানবন্দর পর্যন্ত যাতায়াত সমস্ত খরচের ভার নিতে সম্মত হয়েছে কেন্দ্র। মে মাসে তিনি নামবেন দোহা ডায়মন্ড লিগে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File