Neeraj Chopra | কমনওয়েলথ গেমসে সোনা হাতছাড়া হয়েছিল, লুসান ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে নীরজ বললেন- ‘আমি ফিরছি’
Saturday, August 22 2026, 4:59 am

Key Highlightsলুসান ডায়মন্ড লিগেও সেই দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতের ‘সোনার ছেলে’কে। প্রথম হয়েছেন সেই শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে।
কমনওয়েলথ গেমসে সোনা বাগাতে পারেননি ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। লুসান ডায়মন্ড লিগেও দ্বিতীয়ও হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। সুইজারল্যান্ডের লুসানে প্রথম থ্রোতেই ৮৩.৫৪ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় রাউন্ডে ছুড়লেন ৮৮.০৫ মিটার। এই মরশুমে তাঁর সেরা থ্রো এটিই। মাত্র ৯ সেন্টিমিটার অর্থাৎ ৮৮.১৪ মিটার ছোড়েন শ্রীলঙ্কার পাথিরাগে। ফলে দ্বিতীয় হয়েই থাকতে হয় নীরজকে। সামনেই এশিয়ান গেমস। ম্যাচ শেষে আশাবাদী নীরজ বলেন, “আমি প্রথমে বুঝতে পারিনি যে পার্থক্য মাত্র ৯ সেমির। তবে ৮৮ মিটার ছুড়তে পেরে আমি খুশি। আমি নিজের টেকনিক উন্নত করেছি। অনেক পরিশ্রম করেছি। অনেক নিশ্চিন্ত লাগছে। প্রতিটা প্রতিযোগিতায় মনে হচ্ছে, আমি আরও ভালো ফর্মে ফিরছি।”
- Related topics -
- খেলাধুলা
- নীরজ চোপড়া
- ভারত
- জ্যাভলিন
- অন্য খেলা
- শ্রীলঙ্কা
- ডায়মন্ড লীগ


