Neeraj Chopra | পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ চোপড়া, পদক দৌড়ে আরও ২ ভারতীয়

Thursday, July 30 2026, 1:55 pm
Neeraj Chopra | পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ চোপড়া, পদক দৌড়ে আরও ২ ভারতীয়
highlightKey Highlights

যোগ্যতা অর্জন পর্বে ৭৯.৬১ মিটার ছুড়ে তিনি সামগ্রিক ভাবে পঞ্চম স্থানে থেকে শেষ ১২-র মধ্যে জায়গা নিশ্চিত করেন।


কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে দু’বারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া। ফাইনালে উঠেছেন আরও দুই ভারতীয়ও! যদিও কোনও প্রতিযোগীই সরাসরি যোগ্যতা অর্জনের ৮৪ মিটারের মান ছুঁতে পারেননি। ফলে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতেই ফাইনালিস্টদের বেছে নেওয়া হয়েছে। এদিন প্রথম প্রচেষ্টায় নীরজ ৭৬.২৮ মিটার ছুড়েছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ৭৯.৬১ মিটার ছুড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। ভারতের রোহিত যাদব ৭৮.৩৭ মিটার ছুড়ে নবম স্থানে শেষ করেন। আর যশ বীর সিং ৭৮.৩৬ মিটার ছুড়ে দশম স্থানে থেকে ফাইনালে ওঠেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১২.৪৫ মিনিটে ফাইনাল পদকের লড়াই অনুষ্ঠিত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File