Neena Gupta | ‘টাইম’ ম্যাগাজিনে প্রথম ১০০-র তালিকায় কলকাতার কন্যা! ৭০ বছরের ‘ধাঁধা’ সমাধান নীনার

Key Highlights৭০ বছরের পুরনো একটি গাণিতিক সমস্যার সমাধান করে টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’-র তালিকায় জায়গা করে নিলেন নীনা।
গণিত জগতের যুগান্তকারী কাজ করে বিশ্বের দরবারের নিজের নাম পাকা করে ফেললেন কলকতার কন্যা। ৭০ বছর ধরে অমীমাংসিত এক গাণিতিক সমস্যার সমাধান করেন টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান পেয়েছেন কলকাতার মেয়ে অধ্যাপিকা নীনা গুপ্তা। বেথুন কলেজ থেকে গণিতে বিএসসি-র পর স্নাতকোত্তরের জন্য ভর্তি হন দেশের অন্যতম উচ্চমেধার প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে। এখন তিনি সেখানকারই অধ্যাপিকা। নীনার এই এই খ্যাতির নেপথ্যে মার্কিন গণিতজ্ঞ অস্কার জেরেস্কি। তিনি ২০১৪ সালে জেরেস্কি ক্যানসেলেশন প্রবলেমের কাউন্টার-এক্সাম্পল খুঁজে পান, যা গণিতের জগতে বিপ্লব ঘটায়। ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পান তিনি। এরপর ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার সহ পেয়েছেন একাধিক সন্মান। এবার বিশ্ববিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনে প্রথম একশোজনের তালিকায় নাম উঠল প্রফেসর নীনার।
- Related topics -
- দেশ
- টাইমস
- টাইমস অফ ইন্ডিয়া
- শহর কলকাতা
- গবেষনা
- গবেষণা


