NCPI | সংসদে হবে বিশেষ অধিবেশন, কলকাতা-দিল্লির বাইরে যেতে পারবেন না সুদীপ-কাকলিরা!
Sunday, November 15 2026, 3:52 am

Key Highlightsপশ্চিমবঙ্গে বিজেপি এবং এনসিপিআই সাংসদদের দিল্লি অথবা কলকাতা বাদে অন্য কোনও রাজ্যে বা দেশে যেতে নিষেধ করা হয়েছে।
নভেম্বরের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে নয়া দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশন বা স্পেশাল সেশন (Parliament Special Session) হচ্ছেই। তৈরি থাকতে বলা হল বিজেপি তথা এনডিএ (NDA)-র সকল সাংসদদের। এতে মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস বিল পেশ করা হবে। এই অধিবেশনের জন্যে বিজেপি এবং এনডিএ-র সমস্ত সাংসদদের দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে, তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ এনসিপিআই নামে নতুন দলে যোগ দিয়েছেন এবং তারা বিজেপির সমর্থনে ভোট দিতে প্রস্তুত। সংসদেও আলাদা দল হিসাবে স্বীকৃতি চেয়েছেন এনসিপিআই সাংসদেরা।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- এনসিপিআই
- ভারতীয় পার্লামেন্ট
- সংসদ
- বিজেপি
- শীতকালীন অধিবেশন
- ভারত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


