NCPI | মহানগর থেকে রাজধানীর রাজপথ, এবার দিল্লিতে শহীদ দিবস পালনের পরিকল্পনা সুদীপদের
Saturday, July 18 2026, 5:32 pm

Key Highlightsসূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই।
কদিন আগেই দলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বলেছিলেন, “আমার শহিদ, তোমার শহিদ বলে কিছু নেই। শহিদ দিবস আমরাও পালন করব।” এরপরই জল্পনা সত্যি করে বিশেষ ঘোষণা এনসিপিআই-এর। সূত্রের খবর, এবার কলকাতার ধর্মতলা ছাড়াও রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। মঙ্গলবার সকালে, সংসদের অধিবেশন শুরুর আগেই দলের সাংসদরা সেখানে একত্রিত হবেন। কবিতা পাঠ, সংগীত ও শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধার মধ্য দিয়েই কর্মসূচি হবে। দলের সমস্ত সাংসদকে সাদা পোশাক পরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- পশ্চিমবঙ্গ
- নয়াদিল্লি
- ধর্মতলা
- শহিদ দিবস
- ২১শে জুলাই


