PM Modi-Sudip Bandyopadhyay | বাদল অধিবেশনের আগে মোদি-সুদীপ সাক্ষাৎ! বাংলার উন্নয়নে হাত মিলিয়ে কাজ করার বার্তা দুজনের

Saturday, July 18 2026, 4:36 pm
PM Modi-Sudip Bandyopadhyay | বাদল অধিবেশনের আগে মোদি-সুদীপ সাক্ষাৎ! বাংলার উন্নয়নে হাত মিলিয়ে কাজ করার বার্তা দুজনের
highlightKey Highlights

এনডিএ-র শরিক হিসেবে আসন্ন বাদল অধিবেশনে এনসিপিআইয়ের ২০ সাংসদকে বসার আলাদা জায়গা দেওয়া হয়েছে। তবে কি সেই স্বীকৃতি আদায়ে তৎপর হয়েই সুদীপ সরাসরি মোদির দ্বারস্থ হলেন?


রবিবার সর্বদল বৈঠকে কেন্দ্রের শাসকদলের তরফে ডাক পেয়েছে এনসিপিআই। তার আগেই শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশনের আগে মোদি-সুদীপের এই সাক্ষাৎ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর, সন্ধ্যা নাগাদ সংসদীয় সচিব একটি তালিকা প্রকাশ করেছেন, যাতে কোন দলের কতজন সাংসদ অধিবেশনে অংশ নেবেন, তা উল্লেখ করা হয়েছে। ওই তালিকায় এনসিপিআই-কে আলাদা দলের মর্যাদা দেওয়া হয়নি। তবে কি সেই স্বীকৃতি আদায়ের জন্যেই সুদীপ সরাসরি মোদির দ্বারস্থ হলেন? সূত্রের খবর, বাংলার ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে কেন্দ্রের শাসকদলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন দু’জনই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File