NCPI | সাংসদ পদ বাতিলের আশঙ্কা, স্পিকারের কাছে ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআই সাংসদরা

Tuesday, September 1 2026, 1:24 pm
NCPI | সাংসদ পদ বাতিলের আশঙ্কা, স্পিকারের কাছে ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআই সাংসদরা
highlightKey Highlights

স্পিকারের পাঠানো নোটিসের জবাব দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় ছিল এনসিপিআই সাংসদদের কাছে। তাঁরা আরও প্রায় ৩ সপ্তাহ সময় চেয়েছেন স্পিকারের কাছে।


ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআইতে যোগ দেন ২০ জন সাংসদ। বাদল অধিবেশন চলাকালীন অভিষেক আর্জি জানান, এনসিপিআই-তে যোগদানকারী সদস্যদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক। গত মাসে এই মামলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জনকে নোটিস পাঠানো হয়। মঙ্গলবার পর্যন্ত নোটিসের জবাব দেওয়ার সময় ছিল। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও প্রায় ৩ সপ্তাহ সময় চেয়েছেন এনসিপিআই সাংসদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File