NCPCR-Meta | শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন প্রচার! মেটার বিরুদ্ধে তদন্তে নামছে NCPCR
Wednesday, August 5 2026, 3:54 am

Key Highlights‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের’ বিরুদ্ধে এবার সরাসরি তদন্ত শুরু ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ (NCPCR)-এর।
চলতি বছরের ৩ জুলাই বিবিসি আই-এর একটি তদন্তমূলক সংবাদ পেশ করে। তাতে জানা যায়, মেটার প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) ভাবে পদক্ষেপ নিলো এনসিপিসিআর। সূত্রের খবর, ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের’ বিরুদ্ধে এবার সরাসরি তদন্ত শুরু ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’-এর। সূত্রের খবর, আগেই মেটার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠিয়েছিল এনসিপিসিআর। এক সপ্তাহ পর কমিশনের কাছে লিখিত জবাব জমা দেয় মেটা। তাতে সন্তুষ্ট নয় কমিশন। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিবিসি বাংলা
- শিশু অধিকার গোষ্ঠী
- শিশু
- মেটা
- মেটা থ্রেডস
- চাইল্ড কমিশন
- তদন্ত
- শিশু যৌন নির্যাতন
- যৌন হেনস্তা
- বিজ্ঞাপন


