NBSTC Bus Stand | বিদ্যুতের বিল বকেয়া ২৫ হাজার টাকা! বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বাসস্ট্যান্ডে, ভোগান্তি যাত্রীদের
Wednesday, June 17 2026, 4:59 am

Key Highlightsঅভিযোগ, বিগত ছয় সাত মাস আগে প্রায় ২৫ হাজার টাকা বিদ্যুতের বিল আসে। সেই বিল আসলেও তা পরিশোধ করা হয়নি।
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল না মেটানোয় বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসস্ট্যান্ডের বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন দপ্তরের কর্মীরা। এর জেরে মঙ্গলবার বিকেল থেকে প্রবল দুর্ভোগে যাত্রীদের। বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় রয়েছে NBSTC-র সরকারি বাস স্ট্যান্ড। বুধবার সকাল অবধি বিদ্যুৎহীন ওই বাসস্ট্যান্ড। অভিযোগ, বিগত ছয় সাত মাস আগে প্রায় ২৫ হাজার টাকা বিদ্যুতের বিল আসে। নোটিস পাঠানো হলে তা পরিশোধ করা হয়নি। এনবিএসটিসি-র অফিসার বলেন, ‘বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়নি। আপাতত শাট ডাউন করে রাখা হয়েছে। ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন।’
- Related topics -
- রাজ্য
- উত্তরবঙ্গ
- বিদ্যুৎ
- বিদ্যুৎ বন্টন
- বিদ্যুৎ প্রকল্প
- বিদ্যুৎ বিল
- বিদ্যুৎ বিপর্যয়
- বাস যাত্রী
- সরকারি বাস


