Nayna Banerjee | এবার কি মমতার হাত ছাড়তে চলেছেন নয়নাও? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা

Thursday, October 8 2026, 3:28 pm
Nayna Banerjee | এবার কি মমতার হাত ছাড়তে চলেছেন নয়নাও? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা
highlightKey Highlights

গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেইসময় সঙ্গে ছিলেন নয়নাও। এমনটাই দাবি করেছেন সুদীপ।


সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পদানুসরন করে মমতার তৃণমূল ছাড়তে চলেছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে জল্পনা চরমে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন এনসিপিআই নেতা। এদিন সেবিষয়ে তিনি বলেন, “সৌগত রায় ও তথাগত রায় তো একই বাড়িতে থাকেন। তাঁরা দুইজন তো দুইরকম করেন। আজ এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আর আমার স্ত্রীর কাজের পরিধি হল চৌরঙ্গী বিধানসভা। তার বাইরে নয়। এবার গত মাসে দুইবার মোদীজীর সঙ্গে ও দুইবার অমিত শাহের সঙ্গে সামনাসামনি কথা বলেছি। একবার আমার সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। অমিত শাহ ওঁকে জিজ্ঞাসাও করেছেন যে এবার সফল হতে কতটা কষ্ট করতে হয়েছে তাঁকে? তখন নয়না বলল যে হ্যাঁ অন্য বারের থেকে এবার বেশি লড়ে জিততে হয়েছে।” যদিও এই বিষয়ে নয়নার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File