FASTag Pass | জাতীয় সড়কে সফর হলো আরও ব্যয়বহুল, ফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম বাড়াল কেন্দ্র!
Sunday, March 15 2026, 4:55 pm

Key Highlightsফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম বাড়াল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।
গত কয়েকদিন আগেই হাইওয়েতে থাকা টোলে আর কোনও নগদে লেনদেন হবে না বলে সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। টোল ট্যাক্স দিতে হবে কেবলমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই পদ্ধতিতে। আগামী ১ এপ্রিল থেকে গোটা দেশে কার্যকর হবে নয়া নিয়ম। তার আগে এবার ফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম বাড়াল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীন এনএইচএআই’র তরফে জানানো হয়েছে, এবার থেকে ফাস্টট্যাগের বার্ষিক পাস নিতে হলে দিতে হবে ৩০৭৫ টাকা। তবে নতুন এই ফি শুধুমাত্র নন-কমার্সিয়াল গাড়িতেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- ফাস্ট্যাগ
- জাতীয় সড়ক


