Election Commission | ভোট ঘোষণার রাতেই বদলি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব!

Monday, March 16 2026, 8:50 am
Election Commission | ভোট ঘোষণার রাতেই বদলি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব!
highlightKey Highlights

বাংলার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন


রবিবার বিকেলে ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ সহ মোট ৫ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ। আর রাতেই বাংলার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার রাতে এক নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। আর ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হচ্ছে। নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনও পদেও বসানো যাবে না বলে জানিয়েছে কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File