Nathula | সম্পর্কের শৈত্য কাটছে ভারত-চিনের, ফের বাণিজ্যের জন্য খুলছে নাথু-লা!

Key Highlightsদীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত ও চিনের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা নিয়ে ২০০৬ সালের ৬ জুলাই এই প্রাচীন সিল্ক রুট দিয়ে সীমান্ত বাণিজ্য চালু হয়েছিল।
ফের বাণিজ্যের জন্য খুলছে নাথু-লা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত ও চিনের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা নিয়ে ২০০৬ সালের ৬ জুলাই এই প্রাচীন সিল্ক রুট দিয়ে সীমান্ত বাণিজ্য চালু হয়েছিল। সিকিমের এই সিল্ক রুট লাসা থেকে চুম্বি উপত্যকা ও নাথু-লা গিরিপথের মধ্য দিয়ে তাম্রলিপ্ত বন্দর অর্থাৎ অধুনা তমলুকে শেষ হয়েছে। এই পথে বাণিজ্য সম্প্রসারণের জন্য ভারত ইতিমধ্যে সড়ক ও রেল পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ সেভক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের পথে। ২০২৫ সালের আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র মধ্যে অনুষ্ঠিত ‘বিশেষ প্রতিনিধি’ পর্যায়ের আলোচনা হয়। তিনটি নির্দিষ্ট গিরিপথ—সিকিমের নাথু-লা, হিমাচল প্রদেশের শিপকি-লা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরুদ্ধারের বিষয়ে সমঝোতাও হয়! এরপর কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা এবং পরিকাঠামোগত বিষয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ২০২৬ সালের ২৭ জুলাই চিন সফরে গিয়েছিলেন। ওই দেশের উপমন্ত্রী সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। কার্যত এরপরই চিন সীমান্ত দিয়ে বাণিজ্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে যায়।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত
- চিন


