Voyager 1 | ইতিহাস গড়ার দোরগোড়ায় NASA-র ‘ভয়েজার ১’ মহাকাশযান! মাইলফলক উদযাপনে বিশ্ববাসীকে অভিনব উদ্যোগের ডাক নাসার!
Tuesday, November 17 2026, 3:11 pm

Key Highlightsইতিহাস গড়ার দোরগোড়ায় নাসা(NASA)-র ‘ভয়েজার ১’ (Voyager 1) মহাকাশযান।
ইতিহাস গড়ার দোরগোড়ায় নাসা(NASA)-র ‘ভয়েজার ১’ (Voyager 1) মহাকাশযান। পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করার পথে রয়েছে এটি। এই মাইলফলক উদযাপনে বিশ্ববাসীকে অভিনব উদ্যোগের ডাক দিয়েছে নাসা। সংস্থার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সূর্যাস্তের পর সাধারণ মানুষ মোবাইল ফোনের আলো বা ফ্ল্যাশলাইট ব্যবহার করে আকাশে মরস কোডে (Morse code) ভয়েজারের কল সাইন ‘ভি-জি-আর’ (V-G-R) সংকেত পাঠাতে পারবেন। আগামী বুধবার এই ঐতিহাসিক দূরত্ব ছুঁয়ে ফেলবে ১৯৭৭ সালে লঞ্চ হওয়া এই মহাকাশযানটি। বর্তমানে পৃথিবী থেকে ১৬ বিলিয়ন মাইলেরও বেশি দূরে আন্তঃনক্ষত্রজগতে রয়েছে এটি। দীর্ঘ পথ চলায় একাধিক প্রতিকূলতা পেরিয়ে সংকেত পাঠিয়ে চলা এই অভিযানের সমাপ্তির পরেও মহাকাশে পৃথিবীর ‘গোল্ডেন রেকর্ড’ বহন করে এগিয়ে চলবে ভয়েজার ১।
- Related topics -
- আন্তর্জাতিক
- মহাকাশ
- মহাকাশযান
- নাসা


