Artemis II | পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছলো নাসার আর্টেমিস ২, প্রায় ৪০মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন চার নভোচারীর সঙ্গে!

Tuesday, April 7 2026, 10:57 am
Artemis II | পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছলো নাসার আর্টেমিস ২, প্রায় ৪০মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন চার নভোচারীর সঙ্গে!
highlightKey Highlights

চারজন নভোচারীকে নিয়ে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছায় আর্টেমিস ২।


ইতিহাস গড়লো নাসার আর্টেমিস অভিযান। চারজন নভোচারীকে নিয়ে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছায় আর্টেমিস ২। মঙ্গলবার ভোরে চাঁদের নিকটতম অবস্থানে পৌঁছন চার নভোচারী। জানা গিয়েছে, চাঁদের দূরবর্তী অংশের আড়ালে যাওয়ার পর ৪০ মিনিট ধরে তাঁদের সঙ্গে পৃথিবীর কোনও যোগাযোগ ছিল না। এই ৪০ মিনিট ধরে নভোচারীরা চাঁদের পর্যবেক্ষণ করেন। যার মধ্যে ছবি তোলা এবং চাঁদের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করাও অন্তর্ভুক্ত ছিল। সেই তথ্য চন্দ্রপৃষ্ঠের মানচিত্রকে আরও স্পষ্ট করবে এবং বিলিয়ন বিলিয়ন বছর ধরে চাঁদের ভূত্বক কীভাবে গঠিত ও ক্ষয়প্রাপ্ত হয়েছে, তা বুঝতে সাহায্য করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File