India-Pak Pollution | নাসার উপগ্রহচিত্রে ধরা পড়ল ভারত-পাক বায়ুদূষণের ভয়াবহ ছবি!

Key Highlightsনাসার উপগ্রহচিত্রে ধরা পড়ল ভারত ও পাকিস্তানের যৌথ দূষণের এক ভয়ঙ্কর চিত্র।
শীতের শুরুতেই বায়ুদূষণে জর্জরিত দিল্লি-সহ গোটা উত্তর ভারত। এবার নাসার উপগ্রহচিত্রে ধরা পড়ল ভারত ও পাকিস্তানের যৌথ দূষণের এক ভয়ঙ্কর চিত্র। ‘মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেকট্রোরাডিওমিটার’ বা MODIS-এর মাধ্যমে প্রাপ্ত স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, পাকিস্তান থেকে শুরু করে উত্তর ভারত ও দেশের পূর্বাঞ্চল পর্যন্ত ইন্দো-গাঙ্গেয় সমভূমি জুড়ে ধূসর কুয়াশা এবং ধোঁয়ার এক বিশাল আস্তরণ ছড়িয়ে রয়েছে। নাসার ছবিতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানোর বহু লাল চিহ্ন ধরা পড়েছে। দীপাবলির লাগামছাড়া বাজি পোড়ানো, খড় পোড়ানো এবং শিল্পাঞ্চলের কালো ধোঁয়া একসঙ্গে মিশে এই ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে। প্রতি শীতে এই মারাত্মক বায়ুদূষণ জনজীবন বিপর্যস্ত করলেও স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভারত
- নাসা
- বায়ুদূষণ


