NASA | দীর্ঘ পাঁচ দশক পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি, সফলভাবে উৎক্ষেপণ নাসার ‘আর্টিমিস ২’ অভিযান!

Thursday, April 2 2026, 2:16 pm
NASA | দীর্ঘ পাঁচ দশক পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি, সফলভাবে উৎক্ষেপণ নাসার ‘আর্টিমিস ২’ অভিযান!
highlightKey Highlights

দীর্ঘ পাঁচ দশক পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল মানুষ। বর্তমান অভিযানের নাম রাখা হয়েছে ‘আর্টিমিস ২’।


দীর্ঘ পাঁচ দশক পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল মানুষ। বর্তমান অভিযানের নাম রাখা হয়েছে ‘আর্টিমিস ২’। বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিট) চার মহাকাশচারীকে নিয়ে ফ্লরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রওনা দেয় ওরিয়ন মহাকাশযান। এই চার মহাকাশচারী অবশ্য চাঁদে নামবেন না। বরং পৃথিবীর একমাত্র উপগ্রহ থেকে অন্তত ১০০০ মাইল দূরে থাকবেন তাঁরা। পরবর্তী সময়ে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, তা খতিয়ে দেখবেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File