Ramkrishna Mission | ফ্লাস্ক থেকে সোজা গলায় গরম চা! বিশ্বকাপ দেখতে দেখতেই মৃত্যু মিশনের ছাত্র দীপ্তাংশুর
Wednesday, July 1 2026, 2:35 pm

Key Highlightsমঙ্গলবার স্কুল চলাকালীন মৃত্যু হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্তাংশু মাহাতোর। অভিযোগ, দীপ্তাংশু একটি ফ্লাস্ক থেকে সরাসরি গরম চা খেয়ে ফেলেছিল।
মঙ্গলবার স্কুল চলাকালীন মৃত্যু হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্র এক ছাত্রের। মিশন সূত্রে খবর, মৃত ছাত্রের নাম দীপ্তাংশু মাহাতো। মধ্যমগ্রাম বঙ্কিমপল্লির ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি দীপ্তাংশুর। বাবা মনোরঞ্জন মাহাতো পেশায় আইনজীবী। তিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন। অভিযোগ, একটি ফ্লাস্ক থেকে সরাসরি গরম চা খেয়ে ফেলেছিল সে। তারপরই অসুস্থ হয়ে পড়ে দীপ্তাংশু। দীপ্তাংশুর দিদা প্রতিমা সর্দার জানান, বাবা গেলে তাঁর মোবাইল থেকে বিশ্বকাপের খেলাও দেখেছিল কিছুক্ষণ। বাবার কাঁধে মাথা রেখেই মারা যায় সে। দিদির অভিযোগ, ‘মিশন কর্তৃপক্ষ একবারের জন্য ভাই দ্রুত চিকিৎসার উদ্যোগ নেয়নি।’


