Narendranath Chakraborty | শারীরিক অসুস্থতা! মমতার দেওয়া পদ ছাড়লেন সদ্য নিযুক্ত নরেন্দ্রনাথ
Friday, June 19 2026, 4:33 pm

Key Highlightsপশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। শারীরিক অসুস্থার কারণে দায়িত্ব থেকে অব্যাহতির কথা লিখে তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি দেন তিনি।
পালাবদলের পর দলের সব কমিটি ভেঙে মূলত প্রবীণ ও অভিজ্ঞ নেতাদেরই অগ্রাধিকার দিয়েছিলেন ‘কালীঘাট তৃণমূলের’ সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ দেওয়া হয়েছিল নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। শারীরিক অসুস্থার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন তিনি। বুধবার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে একটি চিঠি পাঠিয়ে তিনি জানান, ফেসবুকের মাধ্যমে তিনি জেনেছেন তাঁকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়, জানিয়েছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক।


