Narendra Modi | দোলযাত্রার পরই ব্রিগেডে মোদী, বঙ্গ বিজেপির হয়ে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
Sunday, February 15 2026, 5:40 am

Key Highlightsপরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই জনসভা শুরু হয়ে যাবে। মোদি-শাহদের একাধিক জনসভা রয়েছে বাংলায়।
সামনেই বঙ্গ নির্বাচন। মার্চের প্রথম সপ্তাহ থেকেই বাংলা জুড়ে জনসভা শুরু করে দেবে বিজেপি। তবে মূলত ব্রিগেডে জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের দলের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে বিজেপি। সমাবেশে প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই বিধানসভাভিত্তিক প্রার্থী তালিকা নিয়ে দিল্লির কাছে পাঠিয়ে দিতে চায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম দিয়ে মোট ২৯৪টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে রাজ্যে।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ


