Narendra Modi | 'প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সন্দেহ নেই'- মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে সওয়াল কেন্দ্রের
Friday, July 31 2026, 5:25 pm

Key Highlightsশুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সন্দেহ করার কোনও কারণ থাকতে পারে না।’
২০২৩ সালের আইনে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। তিন সদস্যের কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মনোনীত এক কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা। সিবিআই ডিরেক্টর বা লোকপাল বাছাইয়ের কমিটিতে প্রধান বিচারপতি থাকলে, নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে তাঁকে রাখা হবে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। সুপ্রিম কোর্টের এই প্রশ্নের মুখে ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে’ ঢাল করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট ভাষায় জানালেন, ‘প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সন্দেহ করার কোনও কারণ থাকতে পারে না।’


