Narendra Modi | দুদিনের সফরে বঙ্গে প্রধানমন্ত্রী, তারকেশ্বরে সভা করবেন তিনি, আজ কী কী কর্মসূচি রয়েছে মোদির?
Saturday, June 20 2026, 5:58 am

Key Highlights২০ জুন, অর্থাৎ আজ, ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা যাবেন। কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন তিনি।
২০ ও ২১ জুন ২ দিনের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী। ২০ জুন, অর্থাৎ আজ দুপুর ৩:৩০-৫টা অনুষ্ঠানে তারকেশ্বরে থাকবেন মোদী। জনসভা শেষ করে কপ্টারে প্রধানমন্ত্রী চলে আসবেন রেস কোর্সে। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী যাবেন লোক ভবনে। ২১ জুন কলকাতার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সকাল ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। রেড রোড থেকে লোক ভবন হয়ে গার্ডেনরিচ যাবেন মোদী। ৩টি যুদ্ধজাহাজের আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক,আইএনএস আগ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। সেখান থেকে রেসকোর্স হয়ে সরাসরি হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরবেন মোদী।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নরেন্দ্র মোদি
- তারকেশ্বর
- বিজেপি
- বিজেপি সাংসদ


