Modi-Balendra Shah | “নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।”, বলেন্দ্র শাহর সঙ্গে বৈঠকের পর মন্তব্য মোদীর
Monday, November 23 2026, 5:18 pm

Key Highlightsভারত ও নেপালের সম্মিলিত ইতিহাসের মূর্ত প্রতীক রাম ও সীতা, একথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার দু’দিনের সফরে দিল্লিতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন তিনি। বৈঠকশেষে বক্তব্য রাখার সময় মোদি বলেন, “আমরা আমাদের আনন্দগুলি ভাগ করে নিই। আবার চ্যালেঞ্জগুলিও ভাগ করি। একে অপরের প্রগতির অংশীদার আমরা। কঠিন সময়েও পরস্পরের পাশে থাকি।” এদিন সরযূ-কমলা এক্সপ্রেস (যা অযোধ্যা-জনকপুর এক্সপ্রেস নামেও পরিচিত) ট্রেন পরিষেবা চালু করলেন বলেন্দ্র ও মোদি। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ”নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।” ‘নতুন’ নেপাল গড়তে বলেন্দ্র শাহর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- বলেন্দ্র শাহ
- নেপাল


