Nandigram | নন্দীগ্রামের গ্রেপ্তার কংগ্রেস প্রার্থী, মমতার সমর্থনের পরই খুনের মামলায় ধৃত মিলন
Friday, September 18 2026, 1:55 pm

Key Highlightsপ্রায় দু’দশকের পুরনো মামলা অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল।
নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করলো পুলিশ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। সূত্রের খবর, এই খুনের মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের রায়াপাড়া সংলগ্ন এলাকায় ভোটার প্রচার করছিলেন তিনি। প্রচার চলাকালীন বিকেল পাঁচটা নাগাদ তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। এদিকে নন্দীগ্রামে আগেই প্রার্থী প্রত্যাহার করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে সমর্থন করার কথাও জানিয়েছিলেন তিনি। এর ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেপ্তার হয়ে গেলেন কংগ্রেস প্রার্থী।
- Related topics -
- রাজনৈতিক
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- কংগ্রেস নেতা
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস
- নন্দীগ্রাম
- উপনির্বাচন
- গ্রেফতার
- খুন
- রাজ্য


