Nandigram | মিললো না জামিন, নন্দীগ্রামে ধৃত কংগ্রেস প্রার্থীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ!
Saturday, September 19 2026, 5:19 pm

Key Highlightsধৃত কংগ্রেস প্রার্থী মিলন সর্দারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত।
গতকাল নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। সূত্রের খবর, এই খুনের মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ দিন আদালতে পেশ করার পর ধৃত কংগ্রেস প্রার্থী মিলন সর্দারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত৷ এরপরই হলদিয়া মহকুমা আদালত চত্বরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা৷ শুভঙ্কর সরকারের অভিযোগ, ‘একটা উপনির্বাচনে রাজ্যের ক্ষমতার পরিবর্তন হবে না৷ এত বিপুল জনসমর্থন নিয়ে সরকারে আসার পরেও এগুলো করার প্রয়োজন ছিল না৷ মিলন প্রধান তো পালিয়ে যাচ্ছিলেন না৷ তাঁকে ডেকে কথা বলতে পারত পুলিশ৷ মানুষ সবই দেখছে৷’


