Nandigram | নন্দীগ্রাম থেকে নাম প্রত্যাহার মমতাপন্থী সঞ্চিতার! শুভেন্দুর সঙ্গে সাক্ষাত! কোন দিকে গড়াচ্ছে সমীকরণ?

Friday, September 18 2026, 2:24 pm
Nandigram | নন্দীগ্রাম থেকে নাম প্রত্যাহার মমতাপন্থী সঞ্চিতার! শুভেন্দুর সঙ্গে সাক্ষাত! কোন দিকে গড়াচ্ছে সমীকরণ?
highlightKey Highlights

শুক্রবার লড়াই থেকে নাম তুলে নিলেন সঞ্চিতা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পরিস্থিতিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন তিনি।


নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে শুক্রবার টানটান উত্তেজনা। এদিন দুপুরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। হলদিয়া ফিরে মহকুমা শাসকে দপ্তরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সঞ্চিতা। বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমরা নন্দীগ্রামে লড়ব না, ওখানে কংগ্রেসকে সমর্থন করছি। সিস্টার পার্টি হিসেবে। রাহুলজির সঙ্গে ফোনে কথা হয়েছে। আমরা একসঙ্গে লড়াই করে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করব।” এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সঞ্চিতা প্রধান দে-র দেখা করার একটি ছবি প্রকাশ্যে এসেছে। ময়দানে PWD-র টেন্টে এই সাক্ষাৎ হয়েছিল। তবে কবে কী কারণে তিনি শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন তা জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File