Nandigram Candidate 2026 | মঙ্গলে তৃণমূলে যোগ, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন হেভিওয়েট ‘পবিত্র’!
Tuesday, March 17 2026, 3:31 pm

Key Highlightsএক সময়ে শুভেন্দু অধিকারীর অন্যতম বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত ছিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র। সেই পবিত্র এ বার তৃণমূলে।
নন্দীগ্রাম কেন্দ্রে চমক দিলো তৃণমূল কংগ্রেস। শুভেন্দু গড়ে এবার পবিত্র করকে প্রার্থী করলো মা মাটি মানুষের দল। নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র কর ২০২১ সালে ভোটেও শুভেন্দুর হয়ে দাপিয়ে বেরিয়েছিলেন। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন পবিত্র। মঙ্গলবার বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন পবিত্র। নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ গ্রাম পঞ্চায়েতে একাধিক বার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। এদিন নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে দল।
- Related topics -
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- নন্দীগ্রাম
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন


