Nandan | রইলেন জ্যোতি বসু, নন্দন চত্বর থেকে মুছলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম-ফলক!

Sunday, November 1 2026, 3:14 pm
Nandan | রইলেন জ্যোতি বসু, নন্দন চত্বর থেকে মুছলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম-ফলক!
highlightKey Highlights

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ‘নন্দন’ চত্বর থেকে মুছে দেওয়া হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।


চলচ্চিত্র উৎসবের আগে নন্দনে বড় পরিবর্তন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ‘নন্দন’ চত্বর থেকে মুছে দেওয়া হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ঠিক বছর পাঁচেক পর ১৯৮৫ সালে বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায় নন্দনের উদ্বোধন করেছিলেন। এরপর রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত বেশ কিছু ফলক লাগানো হয় নন্দন চত্বরে। এদিন দেখা যায়, নন্দনের নানা ভবন, প্রদর্শনী ক্ষেত্র ও সংস্কারমূলক কাজের উদ্বোধনী স্মারক ফলকগুলোতে যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খোদাই করা ছিল, সেখানে সাদা ও ধূসর রঙ লেপে তা ঢেকে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File