Supreme Court | রাজ্যে ‘বিচারাধীন’ ৬টি রাজনৈতিক দলের ১৪জনের নাম, কী পরামর্শ দিলো সুপ্রিম কোর্ট?
Tuesday, March 24 2026, 1:59 pm

Key Highlightsসুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ দেন।
এপ্রিলে দু দফায় পশ্চিমবঙ্গে ভোট। তার আগে এবার ‘SIR’ মামলার শুনানিতে বড় নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। চূড়ান্ত ভোটার লিস্টে ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। যার মধ্যে সোমবার প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে ২৯ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে। কিন্তু বাদ পড়েছে প্রায় ৪০ শতাংশ নাম। অ্যাজুডিকেশন বা বিচারাধীন তালিকায় রয়েছে ৬টি রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থীর নাম । এবার এই প্রসঙ্গের জবাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ দেন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট


