Naina Bandyopadhyay | ঈদের দুপুরে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির CID, ভিডিও কলে আধিকারিকদের সাথে কথা বিধায়কের!
Thursday, May 28 2026, 4:57 pm

Key Highlightsবৃহস্পতিবার দুপুরে ‘হ্যান্ডরাইটিং এক্সপার্ট’কে সঙ্গে নিয়ে পৌঁছে যান সিআইডি-র আধিকারিকরা। নয়না বন্দোপাধ্যায় সেই সময় বাড়িতে ছিলেন না।
বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানা। সূত্রে খবর, এদিন ভরদুপুরে হ্যান্ডরাইটিং এক্সপার্ট’কে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়ি পৌঁছে যান সিআইডি-র আধিকারিকরা। ইদের অনুষ্ঠানের প্রস্তুতির জন্যে বাড়ির বাইরে ছিলেন নয়না। ভিডিয়ো কলে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সূত্রের খবর,নয়নার করা একটি সই তাঁরই পুরনো সইয়ের সঙ্গে মেলেনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। নয়না বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খাতায় সই করতে গিয়ে সই বেঁকে যেতেই পুলিশি হেনস্থার শিকার হতে হল তাঁকে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- রাজ্যসভার সাংসদ
- বিধায়ক
- সিআইডি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কর্মী
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কাউন্সিলার


