Nadia-Presidential Award | শান্তিপুরের ফুলিয়ার শিল্পীর ঝুলিতে ২ রাষ্ট্রপতি পুরস্কার! বুনন ও ডিজাইন ডেভেলপমেন্টে এগিয়ে বাংলা
Sunday, August 9 2026, 4:18 pm

Key Highlightsজাতীয় হ্যান্ডলুম দিবসে বুনন ও ডিজাইন ডেভেলপমেন্ট—দুই পৃথক বিভাগে জোড়া রাষ্ট্রপতি পুরস্কার এল শান্তিপুরের ফুলিয়ায়।
জোড়া পুরস্কার এলো বঙ্গের ঝুলিতে। মুঘল আমলের ঐতিহ্যবাহী মসলিন শিল্পকে নতুন নকশা ও বুননে তুলে ধরে রাষ্ট্রপতি পুরস্কার শান্তিপুর ফুলিয়ার দুই শিল্পীর। বুনন বিভাগে ৫০০/৫০০ কাউন্টের পিওর মসলিন সুতোর বিশেষ শাড়ি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অভিনব বসাক। অন্যদিকে, ডিজাইন ডেভেলপমেন্ট বিভাগে সাধারণ সুতোর বদলে সিল্কের সুতো ব্যবহার করে বিশেষ ধরনের জামদানি কুর্তা ও দোপাট্টা তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ডিজাইনার মন্টু বসাক। প্রখ্যাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বিরেন কুমার বসাকের ছেলে অভিনব বসাক। বাবার হাত ধরেই তাঁতশিল্পের সঙ্গে পরিচয়। ছেলের এই পুরস্কারে প্রাপ্তিতে তিনি অত্যন্ত খুশি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার সুনীল কুমার দাসের ছাত্র মন্টু বসাক। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে তার। এই স্বীকৃতিতে তিনি আপ্লুত।
- Related topics -
- রাজ্য
- রাষ্ট্রপতি
- জাতীয় পুরস্কার
- তাঁতশিল্পী
- শান্তিপুর
- নদীয়া
- পশ্চিমবঙ্গ


