Nadia Murder | নদিয়ায় বাবা-ছেলেকে গুলি করে কুপিয়ে খুন! রাজ্যজুড়ে কালা দিবসের ডাক কংগ্রেসের

Key Highlightsমৃতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি কংগ্রেস নেতা হিসাবে এলাকায় পরিচিত। আর তাঁর ছেলে আবু সুফিয়ান (২৪)। পেশায় তিনি আইনজীবী।
বাজার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে। মৃতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি কংগ্রেস নেতা হিসাবে এলাকায় পরিচিত। আর তাঁর ছেলে আবু সুফিয়ান (২৪)। পেশায় তিনি আইনজীবী। শনিবার রাতে একটি চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন দুজন। তাঁদের চার চাকা গাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা ৷ মৃত্যু নিশ্চিত করতে চুরি দিয়ে কোপানোও হয়। বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। গোটা রাজ্যজুড়ে রবিবার কালা দিবসের ডাক দিয়েছেন তিনি। প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, “নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে আজ।আমরা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা করি। এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধের অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।”


