Nadia | অদম্য জেদে অ্যাম্বুল্যান্স চালক থেকে ইসরোর টেকনিশিয়ান, জানুন নদিয়ার দেবজিতের জয়যাত্রা!
Monday, August 24 2026, 1:07 pm

Key Highlightsজেদ ও কঠোর পরিশ্রমের জোরে সমস্ত প্রতিকূলতা জয় করলেন নদিয়ার গাংনাপুরের দেবজিৎ ভদ্র।
জেদ ও কঠোর পরিশ্রমের জোরে সমস্ত প্রতিকূলতা জয় করলেন নদিয়ার গাংনাপুরের দেবজিৎ ভদ্র। সরকারি অ্যাম্বুল্যান্সের চালক থেকে সম্প্রতি তিনি সুযোগ পেয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ISRO)। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে টেকনিশিয়ান-B পদে যোগ দিয়েছেন তিনি।পরিবারের একমাত্র উপার্জনকারী দেবজিৎ দিনে প্রায় ১২ ঘণ্টা অ্যাম্বুল্যান্স চালিয়েও ইউটিউব ও কোচিংয়ের সাহায্যে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কয়েকবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। ভারতের চন্দ্রযান মিশনের সাফল্য থেকেই তাঁর মহাকাশ সংস্থায় কাজ করার স্বপ্ন জাগে। দেবজিতের এই অসাধারণ সাফল্যে অত্যন্ত গর্বিত ও আনন্দিত তাঁর পরিবার এবং গোটা গাংনাপুরবাসী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নদীয়া
- ইসরো
- সাফল্যের কাহিনী


